এই ওয়ার্কশিট এবং চেকলিস্টটি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাকে সহজ এবং গোছানো করতে সাহায্য করবে। প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে পড়ুন এবং নিজের উত্তরগুলো লিখুন।
এই ওয়ার্কশিটটি আপনাকে বুঝতে সাহায্য করবে আপনি কোন বিষয়ে সবচেয়ে ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন। প্রশ্নগুলোর উত্তর নিজের মতো করে লিখুন।
আমি প্রতিদিনের রুটিনে কোন ৩টি কাজ করতে একটুও ক্লান্তি বোধ করি না? (যে কাজগুলো করতে আপনার ভালো লাগে)
গত এক মাসে পরিবার বা আত্মীয়রা বা বন্ধুরা আমার কোন কাজের সবচেয়ে বেশি প্রশংসা করেছে?
(যেমন: হাতের কাজ, গোছানো স্বভাব, রান্না, ভালো বোঝানোর ক্ষমতা)
আমার এমন কোন দক্ষতা, জ্ঞান বা ট্রিকস জানা আছে, যা অন্য কারও সময়, টাকা বাঁচাতে বা কাজ সহজ করতে সাহায্য করবে?
উপরের উত্তরগুলো বিশ্লেষণ করে আপনার দক্ষতা এবং টার্গেট অডিয়েন্স (যাদের সাহায্য করবেন) নির্ধারণ করুন।
উদাহরণ:
আমি [কম খরচে ও কম সময়ে টিফিন তৈরি] নিয়ে কন্টেন্ট বানাবো, যা [ব্যস্ত মায়েদের] উপকারে আসবে।
ভিডিও রেকর্ড শুরু করা থেকে পাবলিশ করা পর্যন্ত এই চেকলিস্টটি মিলিয়ে নিন। প্রতিটি কাজ সম্পন্ন হলে বক্সে টিক (✔) দিন।
"কন্টেন্ট ক্রিয়েশনের এই যাত্রায় আপনার জন্য শুভকামনা!"